চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ এখন ভোট দিতে চায়। ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যাঁরা নির্যাতিত, নিপীড়িত এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে। গত ২৮ জুন শনিবার বিকেলে ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়ন কৃষক দলের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ভূজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মীর মো.আবু তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শাহ আলম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শাহীন। বক্তব্য রাখেন ফরিদুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু, সদস্য সচিব বেলাল সওদাগর, ভূজপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহেদুর আলম, আহমদ ছাফা, এমদাদ, শাহাজান মেম্বার, আবু বসর মাস্টার, ইলিয়াস চৌধুরী, আজগর সালেহী, মহাম্মদ আলি মেম্বার, আবদুল লতিফ, রিজায়ান বাদশা ও জুলফিকার প্রমুখ।
০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















