১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতমারা ইউনিয়ন ছাত্রদল নেতা রাজুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম

  • আপডেট: ০৬:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 108

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়িতে দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলনেতা মোহাম্মদ রাজু (২৫) বাস চাপায় নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) সকাল ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো কড়ই বাগান এলাকায় ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রাজুর অকাল মৃত্যুতে ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউনিয়ন চলছে শোকের মাতম। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না আত্মীয়স্বজনসহ এলাকাবাসী। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ রাজুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ২ নং দাঁতমারা ইউনিয়ন বিএনপি’র নির্বাহী সদস্য, ভূজপুর থানা যুবদলের প্রতিষ্ঠা কালীন সদস্য, সাবেক দুই নং দাঁতমারা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন।
নিহত রাজু উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বাংলাপাড়া এলাকার সাইদুল হকের ছেলে। জানাগেছে, ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দীন হায়দার বিপ্লবের ভাতিজা।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

দাঁতমারা ইউনিয়ন ছাত্রদল নেতা রাজুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম

আপডেট: ০৬:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫