১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সিইসিকে শারীরিক নির্যাতন করার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

  • আপডেট: ১১:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 67

মিশু দাশ : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বাসায় ঢুকে ‘মব’ তৈরি এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে অন্তর্বর্তী সরকার। রবিবার (২২ জুন) সন্ধায় রাজধানীর উত্তরায় এ ঘটনার পর রাতে এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে। এসময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। এতে বলা হয়, সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে। অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এতে আরও বলা হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে। সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপির নেতাকর্মী। জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির মামলার আসামি হওয়ার ছয় ঘণ্টা পরই জনতার হাতে আটক হন তিনি। পরে তাকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, জনতা তাকে ঘেরাও করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে নিয়ে এসেছে। পরে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম বলেন, শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেই পরে তাকে আদালতে পাঠানো হবে। আটকের সময় বিক্ষুব্ধ জনতা নূরুল হুদার ওপর চড়াও হয়। তারা বাসায় ঢুকে সাবেক সিইসিকে অপদস্থ করে।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

সাবেক সিইসিকে শারীরিক নির্যাতন করার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

আপডেট: ১১:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫