০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরায়েলের হামলায় তিনজন নিহত

  • আপডেট: ০২:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • 142

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরায়েলের হামলায় তিনজন নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে হামলায় ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর একজন সংবাদ সম্পাদক এবং আরেকজন কর্মচারী নিহত হয়েছেন। তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের সদর দফতরে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালায়। পরে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিতে বলা হয়। হামলার পর চ্যানেলের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং একজন উপস্থাপককে ডেস্কের আড়াল থেকে সংবাদ পরিবেশন করার সময় তার আসন থেকে ঝাঁকুনি দিয়ে উঠতে দেখা যায়। এরপর তাকে ক্যামেরা থেকে তাড়াহুড়ো করে সরে যেতে দেখা যায়। ক্লিপটি শেষ হওয়ার আগেই ধূসর ধোঁয়া এবং ধ্বংসাবশেষ বাতাসে ভরে যায়।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরায়েলের হামলায় তিনজন নিহত

আপডেট: ০২:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫