০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সিটির নগরভবনে ইশরাক সমর্থকদের তালা

  • আপডেট: ০১:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • 85

মিশু দাশ : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। সোমবার (১৫ জুন) সকালে নগর ভবনের সামনে একত্র হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারেও সেখানে দলে দলে একত্রিত হন ইশরাকের অনুসারীরা। আন্দোলনকারীরা বলছেন, ইশরাক হোসেনের শপথ ছাড়া নগর ভবনের তালা খোলা হবে না। তবে নগর ভবনকেন্দ্রিক যেসব সেবা রয়েছে, তা চলমান থাকবে। জানাগেছে, বেলা ১১টার দিকে নগর ভবনে এসে জরুরি সেবা চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন ইশরাক হোসেন। এসময় তিনি বলেন, জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে। তবে কোনও কর্মকর্তা অফিস করতে পারবেন না। আমাদের তত্ত্বাবধানেই নগর ভবনের সব কার্যক্রম চলবে। ইশরাক আরও বলেন, নগর ভবনের প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের প্রতীক। গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে এবং জনগণের ভোটে আমি বৈধ মেয়র। বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে। নগরবাসীর জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, মশক, বর্জ্য, ড্রেনেজ, লাইট, ইলেকট্রিক শুরু থেকে চালু ছিল, কোনদিন বন্ধ করা হয় নাই। মশক নিয়ে যা যা করা হয় সব করা হচ্ছে।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ঢাকা সিটির নগরভবনে ইশরাক সমর্থকদের তালা

আপডেট: ০১:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫