সূর্যোদয় প্রতিবেদক : ঈদকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সেনা সদস্যরাও। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (৬ জুন) সকাল থেকে গাবতলীতে ব্যাপক যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর সদস্যরা। রাস্তার দুই পাশ থেকে অবৈধভাবে পারাপার বন্ধ করে দেওয়া। যত্রতত্র দাঁড়াতে দিচ্ছে না কোনো গাড়ি। গরুর ট্রাক নিয়ে যে যার মতো করে চলার সুযোগ থাকছে না। এসব কারণে গাবতলী বাস টার্মিনাল থেকে শুরু করে পশুরহাট পার হয়ে গাবতলী ব্রিজ পর্যন্ত কোনো যানজট নেই। জানাগেছে, গতকাল থেকে যেভাবে তীব্র যানজট ছিল এই এলাকায়। একটা গাড়ি গাবতলী পার হতে দু-তিন ঘণ্টা লাগতো। আজকে সকালে একই চিত্র ছিল। কিন্তু সেনাবাহিনী মোতায়েন করার কারণে পুরো এলাকা এখন যানজটমুক্ত।
০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:




















