০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ

  • আপডেট: ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • 7

সূর্যোদয় ডেস্ক : ঈদের ছুটি শেষে কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। ফলে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বাড়তে থাকে। গণপরিবহন না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে ঢাকায় যাচ্ছেন। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা। তবে এখন পর্যন্ত কোথাও যানজট হয়নি। মহাসড়কে পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। ঢাকাগামী লেনের পাশাপাশি উত্তরবঙ্গগামী লেনের যানবাহনের চাপও দেখা গেছে। পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত যমুনা সেতুর ওপর ১০টি গাড়ি বিকল হয়। এতে সেতুর ওপর দিকে যানবাহন ধীরগতিতে চলে। ফলে মহাসড়কের যানবাহন চাপ আরও বাড়ে। এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর ওপর বারবার গাড়ি বিকল হচ্ছে। এতে যানবাহনগুলো ধীরগতিতে চলছে। ঈদযাত্রায় দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

সর্বাধিক পঠিত

রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল

ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ

আপডেট: ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬