০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে

  • আপডেট: ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • 64

চাঁদপুর প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (৬ জুন) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার (৫ জুন) রাতে দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। সকাল ৮টায় সাজ্জাদ দরবার শরীফ ঈদগাঁ ময়দানে ঈদের জামাত হয়েছে। তিনি বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকি। শুক্রবার ঈদ উদযাপনের জন্য আমরা প্রস্তুত। ঈদের প্রথম জামায়াত দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে জামাত। এতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। এরপর দ্বিতীয় জামায়াত সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী। এ ছাড়া হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আরিফ চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। এ ছাড়া তার অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। যেসব গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন হবে সেগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী ও কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর, পথে পথে জনতার ঢল

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে

আপডেট: ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫