১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র জোটের নেত্রীকে লাথি মারা জামায়াত নেতা আকাশ গ্রেফতার

  • আপডেট: ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • 146

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বামদলীয় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নেত্রীকে লাথি মারা বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১ জুন রোববার বেলা আড়াইটার দিকে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে। আকাশ চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আবদুল করিম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে আকাশ চৌধুরীকে করা হয়েছে। তাকে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ৩০ মে এক বিবৃতিতে আকাশ চৌধুরীকে নিজেদের কর্মী উল্লেখ করে দল থেকে বহিষ্কার করে জামায়াত। এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে গত ২৮ মে বুধবার বিকেলে জামালখান প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র জোট। ছাত্রজোট কর্মসূচি শুরু করার পরপরই বিরোধিতা করে সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগবিরোধী ঐক্য। এসময় পুলিশ দুইপক্ষকে নিবৃত করার চেষ্টা করে। পুলিশ ব্যারিকেডে দুইপক্ষ একে অন্যের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে। এ সময় একে অন্যের বিরুদ্ধে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। শাহবাগবিরোধী ঐক্যের লোকজন ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালান। ছাত্রজোটের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে সরে যাওয়ার সময় সেখানে হামলায় গণতান্ত্রিক ছাত্রজোটের নারীনেত্রীসহ কয়েকজন আহত হন। এসময় এক নারীনেত্রীকে লাথি মারেন আকাশ। ওই সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। ওই রাতে পুলিশ বাদী হয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করে। সে মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

ছাত্র জোটের নেত্রীকে লাথি মারা জামায়াত নেতা আকাশ গ্রেফতার

আপডেট: ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫