০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা

  • আপডেট: ১২:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • 70

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্তে ১৪ ব্যক্তিকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়াকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোর রাত থেকে এই উত্তেজনা দেখা দেয়। এ সময় সীমান্তের ভারতীয় অংশে গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে উপস্থিত রৌমারী উপজেলার স্থানীয় সাংবাদিক শাহারিয়ার নাজিম জানান, বিএসএফের ঠেলে দেওয়া ১৪ নারী-পুরুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা সবাই ভারতীয়। তারা দাবি করেছেন, তাদেরকে নিজ নিজ এলাকা থেকে ধরে নিয়ে প্রথমে স্থানীয় একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। সেখান থেকে মঙ্গলবার ভোরে বড়াইবাড়ী সীমান্ত পথের গেট খুলে সীমান্ত পার করে দেয় বিএসএফ। এ নিয়ে সীমান্তে উত্তেজনা চলছে। বাংলাদেশে অংশে বিজিবির সঙ্গে স্থানীয়রাও জড়ো হয়েছেন। সকাল পৌনে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঠেলে দেওয়া ১৪ নারী-পুরুষ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। বাংলাদেশ সীমান্তে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থান নিয়েছেন। ওপারে বিএসএফ অতিরিক্ত সৈন্য ও ভারী অস্ত্র জমা করেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এ বিষয়ে জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধীন রৌমারী বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। জামালপুর বিজিবি অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সরকারি নম্বর বন্ধ পাওয়া গেছে। ফলে বিজিবির দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর, পথে পথে জনতার ঢল

কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা

আপডেট: ১২:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫