ঝিনাইদহ প্রতিনিধি : ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুল নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুল ইসলাম মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, ওবায়দুল ও মিকাইলসহ ৭-৮ জন গতকাল ২৬ এপ্রিল শনিবার মধরাতে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুল ও মিকাইল আটকা পড়েন। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলের মরদেহ পড়ে ছিল। অন্যদিকে বেলা ১২টার দিকে মিকাইল বাড়ি ফিরেছেন। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভারতের বিএসএফফের ব্যাটালিয়ন কমান্ডার ফোন করে তাকে একজন নিহতের কথা জানিয়েছেন।
০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















