০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল

  • আপডেট: ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 120

রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে প্রায় ৮ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল। এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কতৃপক্ষ। তবে কুয়াশার ঘনত্ব কমে আসলে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সকাল সাড়ে ৮ টার দিকে ফেরি চলাচল শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা নানা দুর্ভোগে পড়েছেন। ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাত ১১টার পর থেকেই কুয়াশা বাড়তে থাকে। রাত সোয়া ১২ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির বিকন বাতির আলো অস্পষ্ট দেখা দিলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েন। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, রোববার রাত সোয়া ১২ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। তবে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সর্বাধিক পঠিত

সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল

আপডেট: ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫