০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলচিত্রের গুনী অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

  • আপডেট: ০১:২৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • 259

বিনোদন ডেস্ক : অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান মিশা সওদাগর। বেশ ক’বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন সিনেমার দাপুটে এই অভিনেতা। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু কারণে গেল ২২ ডিসেম্বর এই অভিনেতাকে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।নেওয়া হয় হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। গণমাধ্যমকে খবরটি জানিয়েছিলেন প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম।তিনি জানিয়েছিলেন, বয়সজনিত কিছু শারীরিক জটিলতায় ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্রকে। তার শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এরপর তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। তার ব্লাড লস ও প্লাটিলেটও কমে যাচ্ছিল।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন

চলচিত্রের গুনী অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

আপডেট: ০১:২৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫