০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভ

তপন তালুকদার : প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। প্রথম আলোর একজন সংবাদকর্মী জানান, বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটছে। প্রথম আলোর কর্মীরা সবাই ভেতরে অবস্থান করছেন। একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে।
এদিকে আজ দুপুরে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে। বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

হজের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিয়েছেন বিশ্বের ১৫ লাখ বেশি মুসলমান

প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভ

আপডেট: ০৮:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪