০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

  • আপডেট: ০৩:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • 156

গাজীপুর প্রতিনিধি : টানা তিন পর অবরোধ মুক্ত হলো গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসা করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুপুর আড়াইটার দিকে যানবাহন চলাচল শুরু হয়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস প্রদান করা হলে তারা অবরোধ তুলে নেয়। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আগামীকাল ১৪ মে বৃহস্পতিবার দৈনিক সূর্যোদয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

আপডেট: ০৩:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪