০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের বিক্ষোভে টানা ২৩ ঘণ্টা ধরে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি : ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভে টানা ২৩ ঘণ্টা ধরে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এতে ১২ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। শ্রমিকদের আন্দোলন বন্ধ করতে দফায় দফায় তাদের সঙ্গে আলোচনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার ১০ নভেম্বর সকাল ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকা সরেজমিনে দেখে যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে ১২ কিলোমিটার জুড়ে তীব্র যানজটে বিভিন্ন পণ্যবাহী যানবাহনের মালামাল নষ্ট হচ্ছে বলে জানান পরিবহন চালকরা। শ্রমিক আন্দোলনে আসা শ্রমিকরা জানান, দেহের ঘাম ঝড়িয়ে কাম করছি। মালিক তিন মাসের বেতন না দিয়ে আমাগো উপর কোন অত্যাচার চালাইতাছে। আমরা আমাগো বেতন বুইঝা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়মু না। এদিকে আন্দোলনে আটকা পড়া কয়েক হাজার যানবাহনের চালকরা তীব্র ভোগান্তিতে পরেছেন। যাত্রীবাহী পরিবহনগুলো গতকাল থেকেই এখানেআটকা পড়ে আছে। অন্যদিকে সড়ক অবরোধের খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল গতকাল থেকেই ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বিভিন্নভাবে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালালেও ব্যর্থ হচ্ছেন। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুরের মালেকের বাড়ী, বোর্ডবাজার এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। তারা মহাসড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী দু’পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। এর আগে গত ৯ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ী এলাকার টি এন জে অ্যাপারেলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে মহানগরীর বোর্ডবাজার এলাকায় এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানা খুলে দেয়ার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন তারা। এসময় দুটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন। ওইদিন দিনভর আন্দোলনের পরেও সন্ধ্যার দিকে কিছুটা শিথিল হলেও রাতে আবারও সড়কে শক্ত অবস্থান নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।

আগামীকাল ১৪ মে বৃহস্পতিবার দৈনিক সূর্যোদয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

শ্রমিকদের বিক্ষোভে টানা ২৩ ঘণ্টা ধরে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

আপডেট: ০৯:৫০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪