০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না: প্রেস সচিব

  • আপডেট: ০১:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • 246

মো. মোতাহার আলী : আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ ৯ নভেম্বর শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এমন কথা বলে একটি পোস্ট করেন তিনি। পোস্টে শফিকুল আলম লিখেছেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে যে কেউ র‌্যালি, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তির মুখোমুখি হবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলেও উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উল্লেখ্য, আগামীকাল ১০ নভেম্বর রোববার শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ কর্মসূচির কথা জানানো হয়। রোববার বিকেল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে এই বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

ফটিকছড়ির আশ্রয়ণ প্রকল্প থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না: প্রেস সচিব

আপডেট: ০১:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪