আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের বিজয়ের ঘোষণা দিয়েছেন। ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদর দফতরের সমর্থকদের সামনে তিনি সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। সমর্থকদের ট্রাম্প বলেন, একদিন তারা এই দিনটিকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে মনে করবেন। ট্রাম্প বলেছেন, আমেরিকা আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী একটি ম্যান্ডেট দিয়েছে। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের থেকে সিনেট পুনরুদ্ধার করেছে। ট্রাম্প আরও বলেছেন, এটি আমেরিকার সুবর্ণ যুগ। যা আমেরিকাকে আবারও মহান করে তোলার সুযোগ এনে দেবে। এ সময় ট্রাম্প ঘোষণা দেন, আমরা আমাদের দেশকে সারিয়ে তুলতে যাচ্ছি। ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ফার্স্ট লেডি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, মেলানিয়ার বইটি দেশের সবচেয়ে বেশি বিক্রিত বই হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তিনি মানুষের সাহায্যে কঠোর পরিশ্রম করছেন। মেলানিয়ার প্রশংসা শেষে তিনি তার সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের নাম উল্লেখ করেন যারা তার পাশে দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি, ট্রাম্প সম্ভাব্য পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। যদিও এখনও আনুষ্ঠানিক ফলাফল আসেনি। তাদের এখনও তিনটি ইলেক্টোরাল কলেজ ভোট কম আছে।
০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
নিজের বিজয়ের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
-
আন্তর্জাতিক ডেস্ক - আপডেট: ০২:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- 157
সর্বাধিক পঠিত




















