০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে শিবপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

আব্দুর রহমান মানিক, নরসিংদী থেকে : নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয় জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন তথ্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুরের ইটাখোলা মোড় থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদী যাচ্ছিল। পথে পচারবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয় জন নিহত হন।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

নরসিংদীতে শিবপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

আপডেট: ০৪:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪