০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট: ১২:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • 168

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড ও জেএমআই সিরিজ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস নামে দুটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছেন। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা ২১ দফা দাবিতে এ কর্মসূচি শুরু করেন। এতে ওই মহাসড়কের দু-পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। কারখানার শ্রমিকরা জানান, প্রাথমিক অবস্থায় সব পার্মানেন্ট সিনিয়র শ্রমিকদেরকে বর্তমান বেতনের চেয়ে চার হাজার টাকা বৃদ্ধিসহ ২১টি দফা বাস্তবায়নের দাবি তাদের। এ জন্য আজ সকালে তারা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে, গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে যান। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে মীমাংসার আশ্বাস দিলেও শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ওসি বলেন, ‘বিক্ষোভের খবর পাওয়ার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: ১২:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪