০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে গার্মেন্টসের ৩ নারী শ্রমিক নিহত

  • আপডেট: ১২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 170

মানিকগঞ্জ প্রতিনিধি, সূর্যোদয় : ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ৩ নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন যাত্রী। নিহতরা হলেন- শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), একই উপজেলার তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২) ও নারায়ণ তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৫)। গোলড়া হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-ট্রাকের সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি সড়ক থেকে খাদে পড়ে গেছে। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন নারী গার্মেন্টসকর্মী মারা যান। তিনি আরও জানান, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে অংশ নেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মরদেহ দাফনের জন্য বিধি অনুযায়ী সহায়তা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে গার্মেন্টসের ৩ নারী শ্রমিক নিহত

আপডেট: ১২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪