০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গত ১৬ বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে: মির্জা ফখরুল

আব্দুর রহমান মানিক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫-১৬ বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে। বিএনপি করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে। নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে ২ হাজার মানুষকে খুন করেছে শেখ হাসিনা। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগাহ ময়দান মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করেন না। তিনি যাকে খুশি মালিক বানান, আবার যাকে খুশি ফকির বানিয়ে দেন। শেখ হাসিনা নিজেকে রাজরানী মনে করেছিল। তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গণভবনে ছাত্র-জনতার আগমন দেখে ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছেন। তিনি বলেন, আমি নিজে এগারোবার কারাবরণ করেছি। যারা আমাদের ওপর নির্যাতন করেছে, আমাদের শাসন করেছে তারা এখন জেলে। বিএনপি-জামায়াতের মানুষদের নির্যাতন করার জন্য তারা আয়নাঘর বানিয়েছিলেন। গোলাম আজমের ছেলে আজমীকে ৮ বছর ধরে আয়নাঘরে নির্যাতন করেছে। আমাদের অনেক নেতাকর্মীকে তারা গুম করেছে। এখনো অনেক মানুষের খবর আমরা পাইনি। মির্জা ফখরুল বলেন, ভারত সীমান্তে আমাদের গুলি করে। আমরা ভালোভাবে থাকতে চাই। তবে গুলি করলে প্রতিবাদ করা হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দিতে হবে। আমাদের সবার কাছে প্রিয় হতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের মতোই আমাদের পরিণতি হবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

গত ১৬ বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে: মির্জা ফখরুল

আপডেট: ০২:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪