০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমকে মারধর করে কান ধরে ওঠবস করালো বিএনপির কর্মীরা

  • আপডেট: ০৩:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • 253

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে মারপিটের পর তাকে কান ধরে ওঠবস করানো হয়। রোববার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল আদালত চত্বরে এঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট্রের আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়ার সাবেক দুইজন ডিসি, একজন ইউএনও সহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলার জন্য হিরো আলম বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। জানাগেছে, হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদের উপ নির্বাচনে বগুড়া-৪ আসনে এবং ২০২৩ সালে উপনির্বাচনে বগুড়া সদরে প্রার্থী ছিলেন। সেসময় ভোট কেন্দ্রে তাকে মারপিটের অভিযোগে এনে তিনি মামলাটি দায়ের করেন। হিরো আলম বলেন, আগে মনে করে ছিলাম ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে দেশ স্বাধীন হয়নি। বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. নাজমুল হুদা পপন বলেন, হিরো আলমের উপর হামলার সাথে বিএনপি বা কোন অঙ্গ সংগঠনের নেতাকর্মী জড়িত নাই। তিনি আরও বলেন, হিরো আলম আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করে। এর আগে তিনি বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে মামলা করেছিল। আওয়ামী লীগের সময় জাতীয় সংসদসহ বিভিন্ন নির্বাচনে অংশ নির্বাচনকে বৈধতা দেয়ার চেষ্টা করেছিল। এসব কারণে বগুড়ার সাধারন জনগণ হিরো আলমের ওপর ক্ষুদ্ধ ছিল।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

হিরো আলমকে মারধর করে কান ধরে ওঠবস করালো বিএনপির কর্মীরা

আপডেট: ০৩:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪