০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মন্দিরে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • আপডেট: ০৮:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • 189

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি দখল নিয়ে সংঘর্ষের জেরে শুক্রবার (৩০ আগস্ট) সকালে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। সফিপুর পশ্চিম পাড়া শ্মশান কালী মন্দিরে লেবু কন্ট্রাক্টরের নেতৃত্বে ৪৫-৫০ জনের একটি দল মন্দিরের সীমানা প্রাচীর ভেঙে প্রবেশ করে এবং মন্দিরের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে, যার মধ্যে নাগ মন্দিরের খুঁটি গুঁড়িয়ে দেয়া হয়। হামলার খবর পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রঙ্গলাল বাবু তার পৈতৃক সম্পত্তি মন্দিরের নামে লিখে দিয়েছিলেন, তবে লেবু কন্ট্রাক্টর অবৈধ দলিল দেখিয়ে জমির মালিকানা দাবি করে আসছিলেন। আদালতের রায় তার বিপক্ষে গেলেও তিনি জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যুবায়ের হোসেন এই হামলার ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আগামীকাল ১৪ মে বৃহস্পতিবার দৈনিক সূর্যোদয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

গাজীপুরে মন্দিরে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট: ০৮:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪