০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপডেট: ০২:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • 188

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদে বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন। শুক্রবার ২৩ আগস্ট সকাল ৯টা থেকে উপজেলার চন্দ্রা এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। জানা যায়, সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে সকাল ৯টার দিকে তারা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যনজট। কারখানার শ্রমিকরা জানান, তিন মাস যাবৎ তাদের বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। সুপারভাইজার, ইনচার্জসহ ওপরের অন্যান্য স্টাফদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। গত ২১ আগস্ট বুধবার বিকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ ২২ আগস্ট বৃহস্পতিবার বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর দেয়নি। এ প্রতিবেদন লেখার পর্যন্ত (দুপুর ১ টা) শ্রমিকদের কর্মসূচি চলছিল।

আগামীকাল ১৪ মে বৃহস্পতিবার দৈনিক সূর্যোদয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট: ০২:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪