১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নেতাকর্মীদের ঢল

  • আপডেট: ০৬:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • 271

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার নেতাকর্মী ও সর্ব সাধারণের। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোক শোভাযাত্রা বের হয়। এরপর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের সামনের স্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালোপতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা ধারণ করেন কালো ব্যাজ। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেদীতে ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধায় আর ভালোবাসায় তারা বঙ্গবন্ধুকে স্মরণ করে। মিলাদ ও দোয়া মাহফিল শেষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স চত্বরের স্থায়ী মঞ্চে জেলা আওয়ামী লীগের আয়োজনে শোকসভার আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ বক্তব্য রাখেন।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নেতাকর্মীদের ঢল

আপডেট: ০৬:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪