০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

  • আপডেট: ১২:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 226

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ ৮ জুলাই সোমবার ভোর ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক দক্ষিণ পাড়া চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে মেথিকান্দা স্টেশনের স্টেশনমাস্টার আশরাত আলী জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। নিহত সকলেই পুরুষ এবং তাদের বয়স ২০-৩২ এর মধ্যে। নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

আপডেট: ১২:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪