০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের রিয়াদে আগুন পুড়ে চার বাংলাদেশি নিহত

মাকসুদর রহমান, রিয়াদ থেকে: সৌদি আরব রিয়াদের মুসাসানাইয়া এলাকায় একটি কারখানায় আগুনে পুড়ে চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত ৩ জুলাই বুধবার সৌদির স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ আগুনের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা। চার বাংলাদেশি শ্রমিক এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার রয়েছেন তিনজন। নিহতের খবর পাওয়ার পর থেকে এই তিনজনের পরিবারে চলছে শোকের মাতম। নিহতরা হলেন, আত্রাই উপজেলার তেজনন্দি গ্রামের মজিবর রহমানের ছেলে ফারুক হোসেন (৪০), শিকারপুর গ্রামের সাহাদ আলীর ছেলে এনামুল হোসেন (২৫) ও দিঘা স্কুলপাড়া গ্রামের কবেজ আলীর ছেলে শুকবর রহমান (৪০)। নিহতদের তিন পরিবার থেকেই দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

সৌদি আরবের রিয়াদে আগুন পুড়ে চার বাংলাদেশি নিহত

আপডেট: ১২:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪