০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মের কারণে মিশা-ডিপজলের কমিটি বাতিল চেয়ে নিপুণের রিট

  • আপডেট: ১২:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • 239

সূর্যোদয় ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আজ ১৫ মে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। নিপুণের পক্ষে এ রিট করেন অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়লাভ করে মিশা-ডিপজল প্যানেল।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

অনিয়মের কারণে মিশা-ডিপজলের কমিটি বাতিল চেয়ে নিপুণের রিট

আপডেট: ১২:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪