০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টা পার হলেও গাজীপুরে দুর্ঘটনাকবলিত দুই ট্রেনের উদ্ধার অভিযান

মো.মোতাহার আলী: গাজীপুরের জয়দেবপুর স্টেশন সংলগ্ন এলাকায় তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী কমিউটার ট্রেনের মধ্যে সংঘর্ষের ২৪ ঘণ্টা পার হলেও শেষ হয়নি উদ্ধার অভিযান। এতে শিডিউল বিপর্যয়ে কারণে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিলম্বে ছেড়েছে বেশ কিছু ট্রেন। ঢাকাগামী বেশকিছু ট্রেনেরও বিলম্বে ছাড়ার তথ্য মিলেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আজ ৪ মে শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনের সময়সূচিতে দেখা যায়, রংপুর এক্সপ্রেস প্রায় সাত ঘণ্টা বিলম্বে রয়েছে। এর আগে সকাল ৬টার রাজশাহী ধূমকেতু এক্সপ্রেস ছাড়ে সকাল ৮টায়, ৬টা ১৫ মিনিটের কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ছাড়ে সকাল সাড়ে আটটায়, ৬টা ৪৫ মিনিটের চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ৯টায়, ৭টা ১৫ মিনিটের নীলফামারিগামী নীলসাগর এক্সপ্রেস সাড়ে ৯টায়। এছাড়া চট্টগ্রামগামী ৭টা ৪৫ মিনিটের মহানগর প্রভাতী দশটার দিকে কমলাপুর ছেড়ে যায়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, আশা করছি আগামী এক ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হবে। বর্তমানে একটি লাইন চালু আছে। উদ্ধার অভিযান শেষ হলে দুই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে।

আগামীকাল ১৪ মে বৃহস্পতিবার দৈনিক সূর্যোদয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

২৪ ঘণ্টা পার হলেও গাজীপুরে দুর্ঘটনাকবলিত দুই ট্রেনের উদ্ধার অভিযান

আপডেট: ০৫:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪