০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন নির্বাচিত সিটি মেয়র কুমিল্লার সূচনা ও ময়মনসিংহের টিটু

তপন তালুকদার: শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক (টিটু) ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।

৪ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রের শপথ বাক্য পাঠ করান। একই সময়ে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর।

গত ৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোট হয়। একই দিন উপরোক্ত জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেন ডা. তাহসিন বাহার সূচনা।

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

শপথ নিলেন নির্বাচিত সিটি মেয়র কুমিল্লার সূচনা ও ময়মনসিংহের টিটু

আপডেট: ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪