মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত: বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬মার্চ মঙ্গলবার আল আইন কালি কার্ট রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনের সভাপতিত্বে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সফিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াকুব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আল আইন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা শেখ ফরিদ আহম্মদ সিআইপি, আলহাজ্ব আবদুল শুক্কুর, মোহাম্মদ ইউনুছ চৌধুরীর সিআইপি, মনিরুল হক টুটুল, মোহাম্মদ সোলেয়মান, মোহাম্মদ কতুব উদ্দিন, মোহাম্মদ সেলিম উল্লাহ খান, শেখ আহম্মদ, শেখ মনসুর, মোহাম্মদ রফিক, করিম মোহাম্মদ, উত্তম কুমার হাওলাদার, ইঞ্জিনিয়ার মাকসুদ, একরামুল হক চৌধুরী ফজলুল করিম মাসুদ হাজারী, মোহাম্মদ ইসমাইল, আবুল খায়ের মিলন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ হারুনুর রশিদ টিপু, মোহাম্মদ হারুন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ জুয়েল,]মোহাম্মদ ইউসুফ, শেহাব সুমন, মোহাম্মদ বাবুল, সাহাদাত হোসেন, মোহাম্মদ আমান, নিজাম, মোহাম্মদ আলম, মোহাম্মদ হাছাউদ্দিন, আল আইন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন, এতে আরো উপস্থিত ছিলেন আল আইনের বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ।

























