০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

মামুন আহমেদ শরীফ তালুকদার, ওমান থেকে: যথাযোগ্য মর্যাদায় ওমানে বাংলাদেশের ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে প্রবাসীরা।

২৬ মার্চ মঙ্গলবার অন্যান্য দেশের মত ওমান মাস্কাটের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। প্রথম পর্বে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উপস্থিত প্রবাসী বাংলাদেশি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সবাইকে নিয়ে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় রাষ্ট্রদূত রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান ও ৭০ সালের নির্বাচনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৭ মার্চ মুক্তিকামী লাখো জনতার সামনে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বাংলার আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। এসময় মহান স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার মাগফেরাত ও দেশের উন্নতি কামনা করেন।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর, পথে পথে জনতার ঢল

ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট: ০২:৩২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪