০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতরের টানা ছয় দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব

মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ঈদুল ফিতরের টানা ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে ঈদ উপলক্ষে মোট চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু সাপ্তাহিক দুই দিন ছুটির কারণে টানা ছয় দিন ছুটি কাটাতে পারবেন দেশটির নাগরিকরা।

আগামী ৮ এপ্রিল সোমবার থেকে এই ছুটি শুরু হবে বলে জানিয়েছেন সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু এর পরের দুই দিন সপ্তাহিক বন্ধ। ফলে দেশটির নাগরিকরা টানা ছয় দিনের ছুটি পাবেন। গত ১০ মার্চ সৌদির আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়।

তাই ১১ মার্চ সোমবার দেশটিতে রমজান মাসের প্রথম দিন ছিল। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর, পথে পথে জনতার ঢল

ঈদুল ফিতরের টানা ছয় দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব

আপডেট: ০৮:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪