০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

মুহাম্মদ এরশাদুল হক, দুবাই থেকে: বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাত কর্তৃক যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দুবাই বাংলাদেশ কন্সুলেটেদর কন্সাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, দুবাই ও উত্তর আমিরাতের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবর্গের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই এ গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনান যথাক্রমে কনস্যুলেটের কাউন্সেলর (শ্রমকল্যাণ) মো. আব্দুস সালাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল এবং প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান। বাণীপাঠ শেষে এ দিবসটির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং অতঃপর একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে বি এম জামাল হোসেন বলেন, ১৭ মার্চ হল শৃঙ্খলমুক্তির মহানায়কের জন্মদিন। বঙ্গবন্ধু ছিলেন বাঙালির হৃদয়ে লালিত হাজার বছরের শোষণমুক্তির স্বপ্ন বাস্তবায়নকারী মহামানব। তিনি বর্তমান ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠা এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর, পথে পথে জনতার ঢল

দুবাইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

আপডেট: ০৮:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪