০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

  • আপডেট: ১০:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • 178

গাজীপুর প্রতিনিধি: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

৫ মার্চ মঙ্গলবার সকালে জমজম স্পিনিং মিলস কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ ও অবরোধ করেন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় জমজম স্পিনিং মিলস কারখানার শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। তাদের দাবি সরকারের নির্ধারিত বেতন ভাতা পরিশোধ করতে হবে।

একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক হয়।

আগামীকাল ১৪ মে বৃহস্পতিবার দৈনিক সূর্যোদয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

আপডেট: ১০:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪