সূর্যোদয় প্রতিবেদক: মনিরুজ্জামান মনির নামের এক কুয়েত প্রবাসী বাংলাদেশি গত চার মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবী করেছেন তার পরিবার। গত বছরের অক্টোবর মাসে পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে তার শেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকে মোবাইল বন্ধ থাকায় তাকে নিয়ে দুশ্চিন্তায় তার পরিবার।
মনিরুজ্জামান বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভূতুরদিয়া গ্রামের মোতাহার বেপারির ছেলে।
তার স্ত্রী শিমু বলেন, আমার স্বামী ১৮ বছর ধরে কুয়েতে থাকেন। কন্ট্রাক নিয়ে ইলেক্ট্রিকের কাজ করে। চার মাস আগে তার সঙ্গে কথা হয়। এরপর থেকে মোবাইল বন্ধ থাকায় কোনো খোঁজ-খবর পাচ্ছি না। আমার এক মেয়ে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে। আমি স্বামীর সন্ধান চাই।
নিখোঁজ প্রবাসীর পরিবার জানিয়েছেন, কুয়েতে খোঁজ নিয়ে তারা জেনেছে নিখোজ মনিরুজ্জামান মনির নামের কেউ কুয়েতের বাইরে যায়নি। তার নামে কোনো মামলাও নেই। যেসব জাগায় থাকত সেসব জায়গায় খোঁজ নিলে, কেউ সন্ধান দিতে পারেনি। একটা অফিসের মাধ্যমে ফ্রি আকামা লাগিয়ে বাইরে কাজ করত। কিন্তু কোনো একটা কারণে তার আকামা লাগেনি। যে অফিসে আকামার জন্য দিয়েছিল সেই অফিসও বন্ধ।
তার সঠিক অবস্থান ও সন্ধান পেতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।




















