১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাত এমপি

  • মিশু দাশ
  • আপডেট: ০৯:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • 154

মিশু দাশ: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাত এমপি। আজ ১ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতে সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো ৪২-এ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু করে সেই সরকার। দুই মাস পর সেই মন্ত্রী পরিষদের নতুন যুক্ত হলেন আরও সাত সদস্য। নতুন প্রতিমন্ত্রীরা হলেন, নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের এমপি মো. আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য, সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাত এমপি

আপডেট: ০৯:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪