১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেননি, বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা গেলেন মেয়ে

  • আপডেট: ০৭:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • 150

সূর্যোদয় ডেস্ক: প্রায় ৬ বছর আগে স্ত্রীকে হারিয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলাম নাসির। স্ত্রীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে ছিল তার সংসার জগত। মেয়েদের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেননি এই পুলিশ কর্মকর্তা। সহকর্মী থেকে শুরু করে পরিবারের সদস্যরা বিয়ের কথা বললে সে কথা কানে তোলেননি কখনো। নাসির ইসলামের বড় মেয়ে লামিশা ইসলাম ছিলেন বুয়েটের ২২তম ব্যাচের মেকানিক্যাল বিভাগের ছাত্রী। এই তরুণী স্কুলজীবনেও ছিলেন দারুণ মেধাবী।

রাজধানীর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বুয়েটে ভর্তির সুযোগ পান গেল বছর। মায়ের অভাব কখনোই বাবা ও ছোট বোনকে অনুভব করতে দেননি লামিশা। পুরো পরিবারকে আগলে রাখতেন। রাজধানীর বেইলি রোডের ৭ তলা একটি ভবনের অগ্নিকাণ্ডে শ্বাসনালি পুড়ে মারা গেছেন এই লামিশা। তার মৃত্যুশোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা নাসিরুল ইসলাম। ঠিক যেন ৬ বছর আগে স্ত্রীকে হারানোর সেই অন্ধকারতম দিন আবারও নেমে এলো তার জীবনে। ২৯ ফেব্রুয়ারি বৃস্পতিবার রাতে বাড়ির পাশেই ওই ভবনের রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন লামিশা। আগুন লাগার পর তিনি দৌড়ে ছাদের দিকে যাওয়ার চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছাদে উঠতে পারেননি। নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া গিয়ে শ্বাসনালি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জানা যায়, ২০১৮ সালে স্ত্রীর মৃত্যুর পর থেকে সন্তানদের নিয়ে রমনার পুলিশ কমপ্লেক্সে থাকেন নাসিরুল ইসলাম। চাকরি জীবনে বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত রয়েছেন অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলাম। সেখানে কর্মরত এক পুলিশ সদস্য বলেন, স্যারের মতো মানুষ হয় না। তার স্ত্রী মারা যাওয়ার পরেও দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেননি। স্যার ঘুরতে ভালোবাসতেন। সময় পেলেই দুই মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরতে যেতেন। আমাদের অফিসে প্রায়সময়েই তার বিয়ে নিয়ে কথা উঠত, কিন্তু বরাবরই তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিতেন।

দুই মেয়ে নিয়ে নাসিরের একার সংসার। মেয়েরা খুবই মেধাবী। বড় মেয়ে ভিকারুননিসা নূন স্কুলে ফার্স্ট গার্ল ছিল। কলেজ শেষ করে সে বুয়েটে ভর্তি হয়েছিল। নাসিরের জীবনে ছয় বছর আগের সেই রাত আবার ফিরে এলো। গতরাতে আগুন লাগার সময় বেইলি রোডের সেই রেস্তোরাঁয় ওর বুয়েট পড়ুয়া মেয়েটা ছিল।

সে আর ফেরেনি, চলে গেছে জীবনের ওপারে।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেননি, বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা গেলেন মেয়ে

আপডেট: ০৭:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪