১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে মাদকদ্রব্যসহ এক বাংলাদেশী আটক

মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো প্রধান: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মাদকদ্রব্য সহ এক বাংলাদেশী আটক করেছে। গত ২৮ ফেব্রুয়ারি বুধবার ফারোয়ানিয়া নিরাপত্তা কর্মকর্তা সাবাহ আল-নাসের বাংলাদেশী প্রবাসীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য সংরক্ষণের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত বাংলাদেশী বিভিন্ন মামলায় আগে থেকেই ১২ বছরের কারাদণ্ডে দন্ডিত । কুয়েতের দৈনিক আরব টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে তার পূর্বে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রয়েছে।

কুয়েতে অবৈধভাবে বসবাস করার জন্য আবাসন বিষয়ক তদন্ত বিভাগ তাকে দীর্ঘ দিন খুঁজছেন।পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিচার বাস্তবায়ন বিভাগে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত বাংলাদেশীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু মাত্র বাংলাদেশী নাগরিক বলে উল্লেখ করা হয়।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

কুয়েতে মাদকদ্রব্যসহ এক বাংলাদেশী আটক

আপডেট: ১১:১৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪