১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড়, পালিত হচ্ছে শবে বরাত

শহীদুল হাকিম চৌধূরী: পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত উপলক্ষে রাজধানীসহ দেশের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড়। ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসল্লিরা মহিমান্বিত রাতটি পার করছেন।

২৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যার পরই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এশার আজানের পর দেশের বিভিন্ন জেলার পাড়া-মহল্লার মসজিদগুলোও কানায় কানায় ভরে যায়।এশার নামাজের পর শবে বরাতের মর্যাদা ও করণীয় তুলে ধরে ইমাম-খতিবরা মসজিদগুলোতে বয়ান করেন। মসজিদে দেখা যায়, কেউ নফল নামাজ পড়ছেন, কেউ আল্লাহর জিকিরে মশগুল। কেউ বা কুরআন তিলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ঈমানদার মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চাইছেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ৯টার দিকে বায়তুল মোকাররম মসজিদে দেখা গেছে, পুরো মসজিদ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ। এছাড়া বায়তুল মোকাররমে ভিক্ষুকদের ভিড় দেখা গেছে। সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় মসজিদে শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে ওয়াজ করেন খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন। এশার নামাজের পর পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে ওয়াজ করেছেন মাদারীপুর শিবচরের জামেআতুস সুন্নাহর মুহতামিম মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদী। রাত সাড়ে ১২টায় আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনে করণীয় নিয়ে ওয়াজ করবেন বাদামতলী শাহাজাদ লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী।

এ রাতে মৃতদের রুহের মাগফেরাত কামনায় রাজধানীর কবরস্থানগুলোতেও যাচ্ছেন অনেকে। এ বরকতময় রাতের উছিলায় মৃত প্রিয়জনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন তারা।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

দেশের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড়, পালিত হচ্ছে শবে বরাত

আপডেট: ১২:০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪