মনিরাজ শাহ, তাহিরপুর প্রতিনিধি: মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে সুনামগঞ্জের তাহিরপুরে একটি মাহফিলে ওয়াজ করতে না দেওয়ায় উত্তেজিত জনতা পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের মুহুর্মুহু ফাঁকা গুলিতে আশপাশের সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১৯ই ফ্রেব্রুয়ারী রাত আড়াইট্র দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাদাঘাট বাজার জামে মসজিদের সামনে ওয়াজ মাহফিলের আয়োজন ছিলো। মাহফিলে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ওয়াজ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। মাহফিলে আসার পথে উপজেলার মিয়ারচর ঘাট থেকে রফিকুল ইসলাম মাদানীকে ফিরিয়ে দেয় পুলিশ। পরে রাত ১২টার পর মাইকে জানানো হয় আইনি জটিলতায় রফিকুল ইসলাম আসতে পারবেন না। এ খবর শোনার পর উত্তেজিত জনতা মিছিল বের করে। পরে তারা পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন দৈনিক সূর্যোদয়কে বলেন, এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা দেয়ায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাছাড়া রাতেই তিনজনসহ এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।
মনিরাজ শাহ, তাহিরপুর 



















