১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খ্যাতিমান অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

  • আপডেট: ০৯:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 155

বিনোদন ডেস্ক: খ্যাতিমান অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন। ৭ ফেব্রুয়ারি বুধবার চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক এ তথ্য জানান। নিজের অভিনীত নতুন সিনেমা পেয়ারার সুবাস এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের। উত্তরা থেকে পরিচালক নুরুল আলম আতিককে সঙ্গে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে তিনি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসেন।

নিচে গাড়ি পার্কিংয়ের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্কয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। পেয়ারার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল। সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে অভিনয়ের হাতেখড়ি নিয়েছিলেন আহমেদ রুবেল। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নন্দিত নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ঈদ নাটক পোকায় দেখা যায় তাকে। নাটকের গোরা মজিদ চরিত্র দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল আহমেদ রুবেলের। তার বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। মৃত্যুরর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

খ্যাতিমান অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

আপডেট: ০৯:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪