০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতের আবুধাবিতে নির্মিত হিন্দু মন্দিরের উদ্বোধন ১৪ ফেব্রুয়ারি

মুহাম্মদ এরশাদুল হক,আরব আমিরাত থেকে: আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার উদ্বোধন হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মিত সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ এক মন্দির। মধ্যপ্রাচ্যের এটি সর্ব প্রথম পাথর নির্মিত বিএপিএস হিন্দু মন্দির। আবুধাবির জেবেল আলি গ্রামে তৈরি হয়েছে এই মন্দির। মন্দিরটির উচ্চতা ১০৮ ফুট। ২৭ একর জায়গার উপর ইতালিয়ান পাথর দ্বারা নির্মিত।

এই মন্দির উদ্বোধন করবেন ভারভের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত ক্রমেই হয়ে উঠছে বিশ্ববাণিজ্যের প্রাণকেন্দ্র। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের চাইতে একটু আলাদা আরব আমিরাত। বিশেষ করে বাণিজ্য নিয়ে দেশটির উদার দৃষ্টিভঙ্গি বিশ্বদরবারে আলাদা করে পরিচিতি দিয়েছে। আবার পর্যটন কেন্দ্র হিসাবে দেশটির চাহিদা বাড়ছে প্রতিদিনই। সেই সঙ্গে বিনোদনেরও অন্যতম তীর্থস্থান মধ্যপ্রাচ্যের এ দেশ। আমিরাতের সঙ্গে ভারতের রয়েছে গভীর বাণিজ্য সম্পর্ক। তাই ভারতের সঙ্গে সব সময়েই উষ্ণ বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে চলে আমিরাত। বন্ধুত্বের এই সম্পর্ককে অন্য উচ্চতায় নিতে আবুধাবিতে নির্মিত হয়েছে দেশটির প্রথম হিন্দু মন্দির। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও, আংশিকভাবে চালু হয়ে গেছে মন্দিরটি।

আসছে আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার অক্টোবরে জমকালো উদ্বোধন করার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে দেখে এসেছেন আবুধাবির মন্দিরটিতে। এটি তৈরিতে কোনও লোহা ব্যবহার করা হয়নি। বেলেপাথর দিয়ে নির্মিত হয়েছে আবুধাবির এই মন্দিরটি। মন্দিরটি তৈরিতে লেগেছে প্রায় ২২৫০ টন পাথর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্দিরটির নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সুবিশাল এই মন্দিরে রয়েছে ১৬ দেবতার মূর্তি। ৯ দিনের বিশেষ পূজাপাঠের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে মূর্তিগুলোর। বর্তমানে প্রায় ১৪ জন পুরোহিত যুক্ত আছেন ওই মন্দিরের সঙ্গে।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

আরব আমিরাতের আবুধাবিতে নির্মিত হিন্দু মন্দিরের উদ্বোধন ১৪ ফেব্রুয়ারি

আপডেট: ১২:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪