০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইজতেমা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় র‌্যাবের টহল জোরদার

  • মিশু দাশ
  • আপডেট: ০২:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • 178

মিশু দাশ: বিশ্ব ইজতেমায় কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নাই বলেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন। ৩১ জানুয়ারি বুধবার বেলা ১১টায় ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাব মহাপরিচালক বলেন, ইজতেমা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাসমূহে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

আমরা সজাগ রয়েছি। সামগ্রিকভাবে ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১-সহ অন্যান্য পাঁচটি ব্যাটালিয়ন দায়িত্বরত থাকবে। ইজতেমা এলাকায় নিরাপত্তা সার্বক্ষণিকভাবে মনিটরিং করতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া, সদর দপ্তর থেকেও মনিটরিং করা হচ্ছে। আর যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম বোম ডিসপোজাল ইউনিট এবং পর্যাপ্ত স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

ইজতেমায় বিদেশি মুসল্লিদের নিরাপত্তা নিয়ে তিনি আরও বলেন, বিদেশি মুসল্লিদের খিত্তা এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক দৃষ্টি ও নজরদারি রাখা হয়েছে। ইজতেমামুখী যানবাহন ও যাত্রীদের তল্লাশির জন্য চেরাগআলী বাসস্ট্যান্ড, টঙ্গী-কালীগঞ্জ রোড, উত্তরা নর্থ টাওয়ারের সামনে ও আশুলিয়া কামারপাড়া এলাকায় নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

ইজতেমা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় র‌্যাবের টহল জোরদার

আপডেট: ০২:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪