খুলনা প্রতিনিধি: মৌসুমি লঘুচাপের প্রভাবে আজ ৩১ জানুয়ারি বুধবার ভোর ৪টা থেকেই খুলনায় বৃষ্টি শুরু হয়। সকাল ৯টা পর্যন্ত খুলনায় ১৯ মি.মি বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। এ বৃষ্টি শুক্রবার পর্যন্ত থেমে থেমে চলতে পারে বলে পূর্বাভাস রয়েছে। শীতের মধ্যে মাঝারি আকৃতির বৃষ্টি অনেকটাই শ্রাবণের বর্ষণমুখর দিনের রূপ ধারণ করেছে খুলনায়। টানা মাঝারি বৃষ্টি, সঙ্গে রয়েছে বাতাস।
বৃষ্টি আর হিমেল বাতাসে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনায় তাপমাত্রা বেড়েছে। বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা হলো ১৮ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় বুধবার ভোর ৪টা থেকে বৃষ্টি শুরু হয়।




















