০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনে ভোট আগামী ৯ মার্চ

তপন তালুকদার: আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ২২ জানুয়ারি সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, এসব নির্বাচন ছাড়াও ৯ মার্চ তিন থেকে চারটা পৌরসভায় নির্বাচন হবে। পৌরসভাগুলোও ইভিএমে ভোটগ্রহণ হবে। এ ছাড়াও উপজেলা ও জেলা পরিষদে উপনির্বাচন হবে। এর বাইরেও মৃত্যুজনিত কারণে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের ভোটগ্রহণ করা হবে। বাকি নির্বাচনগুলো ব্যালট পেপারের মাধ্যমে করা হবে। আনুষ্ঠানিক তফসিল দিলে আরও বিস্তারিত জানা যাবে। ইসি আনিছুর বলেন, উপজেলা পরিষদ নির্বাচন আমরা এখনও পর্যালোচনা করছি এবং দেখছি। তিনি জানান, উপজেলা পরিষদের প্রথম ধাপে যেই নির্বাচনগুলো করতে হবে, সেগুলো ৩০ এপ্রিলের মধ্যে কিছু হবে। বাকিগুলো কয়েকটা ধাপে মে মাসে করা হবে। কারণ জুন মাসে আবার এইচএসসি পরীক্ষা। এজন্য আমরা এই সময়টাকে কাজে লাগাতে চাই। উপজেলার যেই তালিকগুলো আমরা পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করছি। ঈদের আগে উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, ‘তবে ৩০ এপ্রিলের মধ্যেই কিছু সংখ্যাক নির্বাচন করবো। প্রায় ১০০ উপজেলার নির্বাচনের জন্য এই সপ্তাহেই সিদ্ধান্ত হতে পারে।

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনে ভোট আগামী ৯ মার্চ

আপডেট: ০৪:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪