১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

  • আপডেট: ১২:২৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • 145

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ঘর থেকে তুলে নিয়ে রোহিঙ্গাদের এক কমিউনিটি নেতাকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

১২ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ বøকে হত্যাকাণ্ডটি ঘটে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। নিহত করিম উল্লাহ (৩৭) একই রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের মৃত গনু মিয়ার ছেলে। তিনি ক্যাম্পটির এম-২৭ ব্লকের কমিউনিটি নেতা (ব্লক মাঝি)। ওসি শামীম হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ বøকের বাসিন্দা করিম উল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা আহত করিম উল্লাহকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক করিম উল্লাহকে মৃত ঘোষণা করেন।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

আপডেট: ১২:২৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪