ফারহানা হক: বিভিন্ন স্থানে সহিংসতা-সহ নানা ঘটনার মধ্য দিয়ে ৭ জানুয়ারি রোববার সারাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশন বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে অনিয়মের অভিযোগে নয়টি আসনের ২১ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বিরোধী দল বিএনপি দাবি করেছে যে ভোটাররা তাদের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। অন্যদিক আওয়ামী লীগ বলেছে ভোট বর্জনের আহবান যারা দিয়েছে তাদেরই ভোটাররা বর্জন করেছেন। এছাড়া ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল বলে আখ্যায়িত করেছে দলটি। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন শেষ পর্যন্ত নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে এবং তার মতে সহিংসতার যে শঙ্কা ছিলো শেষ পর্যন্ত তেমনটি হয়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটাররা স্বত:স্ফূর্তভাবে কেন্দ্রে এসে স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করেছেন। উল্লেখ্য, দেশজুড়ে তিনশ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে আজ (রবিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে এ নির্বাচন বর্জন করে দেশবাসীকে ভোটে অংশ না নেয়ার আহবান জানিয়েছিল। অন্যদিকে পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক মিত্ররাই এ নির্বাচনে অংশ নিয়েছে এবং আজকের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















