০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩

  • আপডেট: ১২:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • 159

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাছবাহী পিকআপের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হন। ২ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল করিম, নুরুল হক, আসাদ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ বিক্রি করার জন্য সিলেট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এসময় আরও দুজন আহত হয়েছেন। জয়কলস হাইওয়ে পুলিশ এসআই আব্দুল কবির বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে এনসিপি এক নেতাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩

আপডেট: ১২:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪